Punchforon
    Facebook Instagram YouTube
    Facebook Instagram YouTube
    Punchforon Punchforon
    • হোম
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • জানা-অজানা
    • বিনোদন
    • সাকসেস স্টোরি
    Punchforon
    Home » ই-কমার্স জালিয়াতির বিশ্বজোড়া চালচিত্র
    জানা-অজানা

    ই-কমার্স জালিয়াতির বিশ্বজোড়া চালচিত্র

    Al ImranBy Al Imran4 Mins Read

    আধুনিক তথ্য-যোগাযোগ প্রযুক্তি খুচরা ব্যবসার ধরনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে হাজির হয়েছে ই-কমার্স নামক আলাদিনের চেরাগের দৈত্যের হাত ধরে। তবে বিজ্ঞানের প্রতিটি জিনিস আশির্বাদের সঙ্গে সঙ্গে কিছু অভিশাপ মিশে থাকে। ই-কমার্স নামক বৈপ্লবিক ধারনাটিও মানুষের কল্যানে ব্যবহারের পাশাপাশি লোক ঠকানোর হাতিয়ার হয়ে উঠেছে দিনকে দিন। যার ফলে বিশ্বজুড়েই গ্রাহক এবং উদ্যোক্তা উভয় পক্ষের জন্যই ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে এসব ই-কমার্স জালিয়াতি।

    সম্প্রতি (মে, ২০২১) প্রকাশিত জুনিপার রিসার্চ রিপোর্টে বিশ্বজুড়ে ২০২১ সালে ই-কমার্স প্ল্যাটফর্মে নানান জাল জালিয়াতির মাধ্যমে গ্রাহক ও উদ্যোক্তাদের তরফে ২০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির পূর্বাভাস দিয়েছে। ২০২০ সালে এর পরিমান ছিল ১৭.৫০ বিলিয়ন। সংস্থাটির অনুমান আগামী দুই বছরে এই জালিয়াতির মোট অঙ্ক ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশি টাকায় হিসাব করলে যেটির পরিমান দাড়ায় প্রায় দুই লাখ ১২ হাজার ৫ শত কোটি টাকা।

    Source: Istock

    অন্য একটি জরিপে দেখা গেছে, বর্তমানে প্রতি দুই মিনিটে ই-কমার্স বা অনলাইন ব্যবসায় কোনো না কোনো জালিয়াতির ঘটনা ঘটছে। বিশ্বজুড়ে মূলত অর্ডার নিয়ে পন্য সরবরাহ না করা, বেশি পেমেন্ট কেটে নিয়ে যাওয়া, পেমেন্ট করার সময় ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে সেটির মাধ্যমে আর্থিক জালিয়াতি, ভুয়া ই-কমার্স সাইট তৈরি করে গ্রাহক প্রতারনা, ফিশিং মেইল পাঠানোর মাধ্যমে পন্যের প্রচারের আড়ালে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া এসব ঘটনা ঘটে থাকে।

    বিশ্বজুড়ে ই-কমার্স মার্কেট; Source: searchlaboratory

    ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে সহায়তা প্রদানকারী ভার্চুয়াল প্রতিষ্ঠান builderfly.com এর একটি নিবন্ধে বিশ্বজুড়ে ই-কমার্স জালিয়াতিতে শীর্ষ দেশগুলোর একটি তালিকা প্রদান করা হয়। এই তালিকায় রোমানিয়া, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভেনেজুয়েলা এবং ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এনবিসি নিউজ চ্যানেলের একটি রিপোর্টেও এই ৫ টি দেশের নামই উঠে এসেছে। অন্যদিকে ই-কমার্স জালিয়অতি প্রতিরোধে শীর্ষ পাঁচটি দেশ যথাক্রমে- ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইজারল্যান্ড। আসুন সংক্ষেপে ই-কমার্স জালিয়াতিতে শীর্ষ দেশগুলোর জালিয়াতির চালচিত্রগুলো জেনে নেই:

    ৬. রোমানিয়া: দেশটির মোট ই-কমার্স  লেনদেনের ১০ শতাংশই জাল বলে সনাক্ত করেছে অনলাইন লেনদেন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফর্টার। ২০১৯ সালে দেশটির ই-কমার্স জালিয়াতির পরিমান ছিল রোমানিয়ান মুদ্রায় প্রায় ১২.৩০ মিলিয়ন লিউ। ইউরোপের অপেক্ষাকৃত দরিদ্র এই দেশটিতে ইন্টারনেটের গতি অনেক বেশি এবং সেখানে ই-কমার্স লেনদেন বেশ জনপ্রিয়। দিন দিন ই-কমার্স এর বাজার অংশীদারিত্বে বাড়ছে। তবে সেখানে জালিয়াতির পরিমাণ বেড়ে যাওয়ায় আমেরিকার বড় বড় ই-কমার্স কোম্পানীগুলো সেখানে সরবরাহ বন্ধ রেখেছে।

    ৫. মেক্সিকো: ই-কমার্স জালিয়াতির একটি উর্বর ক্ষেত্র হচ্ছে মেক্সিকো। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ২০২০ সালে সেখানে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের জাল লেনদেনের ঘটনা ঘটেছে। এসব জালিয়াতির ৪৮ শতাংশই আবার ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা। দেশটিতে ই-কমার্সের গ্রাহক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলেও সেখানে সরকার স্বয়ংক্রিয় জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা দেশটির আর্থিক লেনদেনের ব্যবস্থায় কার্যকর করতে খুব একটা আগ্রহ দেখায়নি।

    ৪. ব্রাজিল: বিশাল আয়তন ও জনসংখ্যার দেশ ব্রাজিলে সাড়ে ছয় কোটি ই-কমার্স গ্রাহক রয়েছে। ফলে সেখানে লেনদেনের হারও অনেক বেশি। এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, দেশটিতে অনলাইন কেনাকাটায় পেমেন্ট ব্যবস্থায় প্রতি মিনিটে তিন থেকে  ছয়টি জাল লেনদেন বা প্রতারনার ঘটনা ঘটে থাকে।  মোট পেমেন্টের প্রায় ৭০ শতাংশ ক্রেডিট কার্ডে হওয়ার কারনে সেখানে লেনদেনের ঝুকি বেশি তৈরি হয়। দেশটিতে বছরে ব্রাজিলীয় মূদ্রায় জাল লেনদেনের পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন।

    ৩. দক্ষিণ আফ্রিকা: এক সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকায় ই-কমার্স জালিয়াতির ঝুঁকি বাকি বিশ্বের চেয়ে ১০ গুন বেশি। দেশটিতে উচ্চহারে জালিয়অতির কারনে সেখানে ৬৩ শতাংশ মানুষই অনলাইনে কেনাকাটায় আগ্রহ হারিয়ে ফেলেছে। তারপরও সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন কেনাকাটায় গ্রাহক সংখ্যা বেড়েছে, আর পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। দেশটিতে ১৯ শতাংশ ই-কমার্স প্রতিষ্ঠান জাল লেনদেনের কারনে লোকসান গুনতে বাধ্য হয়েছে। 

    আরও পড়ুন: Avro Arrow: যে ভাঙা স্বপ্ন আজও তাড়া করে কানাডাবাসীকে

    ২. ভেনেজুয়েলা: দেশটির মোট লেনদেনের এক তৃতীয়াংশই জাল! বিষ্ময়কর হলেও ভেনেজুয়েলার পরিস্থিতি সত্যিই তাই এবং পুরো দক্ষিণ আমেরিকার ই-কমার্স খাতে জালিয়াতির ঝুঁকি সারা বিশ্বের চেয়ে তিনগুন বেশি।  বর্তমানে আন্তর্জাতিক নানা অবরোধের মুখে দেশটির মুদ্রা বিনিময়ের হার ঘনঘন ওঠানামা করার কারনেও সেখানে ই-কমার্স লেনদেনে জালিয়াতির উচ্চ হার লক্ষ করা গেছে। 

    ১. ইন্দোনেশিয়া:  বৈশ্বিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ইন্দোনেশিয়ায় সংঘটিত ই-কমার্স লেনদেনের ৩৫ শতাংশই জাল। ফর্টারের গবেষণা জরিপে তাই ইন্দোনেশিয়াই ই-কমার্স লেনদেনে জালিয়াতির ঘটনার তালিকায় শীর্ষে অবস্থান করছে। ফলে বিপুল জনসংখ্যার দেশটিতে ই-কমার্স এখনো প্রত্যাশিত হারে বিকশিত হতে পারে নি।


    References: 

    1. E-commerce Fraud: The Latest Criminal Schemes
    2. Fighting fraud in the e-commerce industry
    3. E-commerce Fraud to Exceed $20 Billion in 2021
    4. Online payment fraud: $25 billion lost by 2024

    Feature Image: iStock 

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    ই-কমার্স ই-কমার্স জালিয়াতি জালিয়াতি তথ্য-যোগাযোগ প্রযুক্তি
    Previous ArticleAvro Arrow: যে ভাঙা স্বপ্ন আজও তাড়া করে কানাডাবাসীকে
    Next Article ক্রিয়েটিভ চর্চায় “কফিশপই” সবার থেকে এগিয়ে।
    Add A Comment

    Leave A Reply Cancel Reply

    অদ্ভুত এক বব ডিলানের কাহিনী

    পাবলো এস্কোবার: যে নিজেই তৈরি করেছিলেন নিজের জন্য জেলখানা

    হুমায়ূন ফরীদি – খলনায়কের চরিত্রে নায়ক

    পারফেকশনিজম: নিখুঁত ও নির্ভুলতা চর্চা যখন ক্ষতির কারণ

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম (Meme) সংস্কৃতি

    কাজী নজরুল ইসলাম: একজন স্বভাব কবি

    Contact Us

    Address: House-D/34, Road- 3, Mohanagar Housing Project, Dhaka, 1212.

    Mobile: 01720-126484

    E-mail: punchforonbd@gmail.com

    About Us
    Facebook Instagram YouTube

    Type above and press Enter to search. Press Esc to cancel.